
ফুটবল-জ্বরে কাঁপছে বিশ্ব৷ সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল৷ সারা দুনিয়ার মাঠে-ঘাটে, শহরে-গ্রামে, পাড়ায়-পাড়ায় ফুটবল খেলা হয়ে থাকে৷ কেবল খেলা নয়, ব্যায়াম ও ফিটনেস ধরে রাখার জন্যও ফুটবলের অসাধারণত্ব রয়েছে৷ স্কুল-কলেজ বা পাড়ার টুর্নামেন্টে শিশু-কিশোরদের ফুটবল খেলতে উৎসাহ দেওয়ার পাশাপাশি আপনিও নেমে পড়তে পারেন মাঠে বল পায়ে৷ এতে আপনার উপকারই হবে৷ জেনে নিন কী উপকারিতা আছে এই খেলায়৷
দুর্দান্ত গতি, দারুণ ফিটনেস
দুর্দান্ত গতিই হলো ফুটবলের প্রাণ৷ এই গতি অর্জন করতে গিয়ে আপনার শরীর বেশ কয়েকটি ধাপ অতিক্রম করবে৷ যেমন, একজন ফুটবল কোচ সাধারণত খেলোয়াড়কে প্রথমে ১০ গজ পেছনে লাইনে দাঁড়াতে বলেন ও ছুটে যেতে বলেন৷ এরপর ২০ গজ, তারপর ৩০ গজ, ৪০ গজ করে দূরত্ব বাড়াতে থাকেন৷ এই প্রশিক্ষণ আপনার পেিশ, হাড় ও সন্ধিতে দারুণ জোর এনে দেয়, গতি ও ফিটনেস বাড়ায়, হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা প্রায় দ্বিগুণ করে দেয়৷ বল নিয়ে দৌড়াদৌড়ি অ্যারোবিক ক্যাপাসিটি বা দেহকোষে অক্সিজেন গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি করে৷ ফলে আপনার ফুসফুস ও হৃদ্যন্ত্র খুব ভালো কাজ করতে শেখে৷
ওজন কমানো, পেিশ বাড়ানো
অত্যন্ত উচ্চ মানের অ্যারোবিক ব্যায়াম ফুটবল৷ সে জন্য নিয়মিত ফুটবল খেলায় আপনার শরীরের চর্বি বা মেদ কমে যাবে৷ বাড়বে পেিশর শক্তি ও নমনীয়তা৷ সেই সঙ্গে অস্থিসন্ধির নমনীয়তা বাড়বে, ফলে বাতব্যথা সহজে কাবু করতে পারেব না৷ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণের সময় ওজন বহন, বেঞ্চ প্রেসিং, আর্ম কার্লিং ইত্যাদি ব্যায়াম করতে হয়৷ এর সবগুলোই পেিশ ও হাড়ের সক্ষমতা বাড়ায় বহুগুণ৷
বাড়ায় আত্মবিশ্বাস
খেলাধুলায় অংশগ্রহণ কেবল বিনোদনই নয়, আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে৷ ফুটবল খেলা আপনাকে শেখাবে সমন্বয় এবং চারপাশ সম্পর্কে সচেতন থাকতে৷ দলগত কাজ, প্রখর মনোযোগ, কঠোর শৃঙ্খলাবোধ ও টিকে থাকার মতো সংগ্রাম করতে শেখাবে৷ এর ফলে বেড়ে যাবে আত্মবিশ্বাস, মনের জোর৷ কেবল খেলার সময় নয়, এই গুণগুলোর অর্জন আপনার জীবনকে গড়ে তুলতে সাহায্য করবে৷ এসব কিন্তু গবেষকদেরই কথা৷
তাই ফুটবল খেলুন
ছোটদের ফুটবল খেলতে উৎসাহী করুন৷ একসময় পাড়ায়-পাড়ায় বা গ্রামে-গ্রামে, স্কুলে-স্কুলে যে টুর্নামেন্ট হতো—সেই ঐতিহ্য ফিরিয়ে আনুন৷ ফুটবল খেলার সময় যে দিকগুলোতে লক্ষ রাখতে হবে তা হলো: খেলার আগে যথেষ্ট ওয়ার্মআপ প্রস্তুতি নিতে হবে, ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে নিজের গতি ও ফিটনেস বাড়াতে হবে৷ প্রচুর পানি ও ক্যালরি বা শক্তি গ্রহণ করতে হবে খেলার আগে৷ নিজের সামর্থ্যের বাইরে কখনো খেলতে যাবেন না৷ যথেষ্ট প্রতিরোধব্যবস্থা নিয়ে খেলতে নামবেন৷ মাঠে দুর্ঘটনা এড়িয়ে চলতে শিখবেন৷ দক্ষতা ও ফিটনেস অর্জনের পাশাপাশি ফুটবল আপনাকে অনেক কিছুই উপহার দিতে পারে৷
সূত্র: লিভস্ট্রং, বিবিসি, বেটার হেলথ৷