আপারে দুক্কু পাইবার না হরেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের ঘটনা। আমরা যে গ্রামে বাস করি সেই গ্রামের নাম চকধলী। তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে এখনো গ্রামটা পশ্চাৎপদ। তখন মোবাইল ফোন সবে আমাদের গ্রামে পদার্পণ করেছে। তাই মোবাইল ফোনের কার্যক্রম সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ ছিল। আমাদের গ্রামে কথা বলার জন্য একটি মাত্র মোবাইল ফোনের দোকান ছিল। আমরা কয়েক বন্ধু মিলে দোকানে প্রায়ই আড্ডা দিতাম। একদিন এক মহিলা পল্লি চিকিৎসকের একটা মোবাইল ফোন নম্বর দোকানদার ভাইকে দিয়ে ওই নম্বরে কল দিতে বললেন। দোকানদার কল দিয়ে ওই মহিলার হাতে মোবাইল ফোনটা দিলেন। কিন্তু পল্লি চিকিৎসকের মোবাইল ফোনটা বন্ধ থাকায় একটা নারীকণ্ঠ ভেসে এল, দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না...। কণ্ঠটা শোনা মাত্র মহিলাটি বলে উঠলেন, ‘আপা, দুক্কু পাইয়েন না, আমার ছলজের (ছেলেটার) খুব অসুক, দাক্তরেক মোবাইলডো ধইরবার দ্যান।’ যখন অপর প্রান্ত থেকে কোনো সাড়া এল না, তখন ওই মহিলা কাঁদো কাঁদোভাবে দোকানদারকে ফোনটা দিয়ে বললেন, ‘ভাইজান, আপারে দুক্কু পাইবার না হরেন (করেন)। আপা আমার কতা শুনতাছে না, আপনের মোবাইল, আপনের কতা ঠিকই শুনব।’ দোকানদার ভাইসহ আমরা সবাই তো তাঁর কথা শুনে অবাক বনে গেলাম। আমরা কী করে তাঁকে বোঝাই, ‘দোকানদার ভাইয়ের কতাও আপা শুনব না।’ ইংরেজি বিভাগ, তৃতীয় বর্ষসরকারি আযিযুল হক কলেজ, বগুড়া।