আপেক্ষিক তত্ত্বের শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের শতবর্ষ পূর্তি উদ্যাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিকস সোসাইটি (সিইউপিএস)। ২৬ ডিসেম্বর সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে দুপুর ১২টায় ক্যাম্পাসের আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ফিজিকস সোসাইটির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আলী আসগর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আরশাদ মোমেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সভাপতি মিহির কুমার রায়ের সভাপতিত্বে এবং বিভাগের অধ্যাপক এ কে এম মাঈনুল হক মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম, আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অরুণ কুমার দেব, গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক মো. আবুল মনসুর চৌধুরী ও দর্শন বিভাগের অধ্যাপক শাহীন মোহাম্মদ ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক অঞ্জন কুমার চৌধুরী আইনস্টাইনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং আগামী জুন মাসে বাংলার বিজ্ঞানী সত্যেন বোসকে নিয়ে সেমিনার আয়োজনের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি।