আপেক্ষিকতার সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক: জাইৎসেভ, আপেক্ষিকতার সূত্র সম্পর্কে কী জানো, বলো দেখি?ছাত্র: আপেক্ষিকতার সূত্র—এটা এমন এক সূত্র, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক।শিক্ষক: সবিস্তারে বলো।ছাত্র: বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয়, এই সূত্রের মতে, আমাদের চারপাশে যা কিছু ঘটছে, সবই আপেক্ষিক।শিক্ষক: জাইৎসেভ, আমার মনে হচ্ছে, আপেক্ষিকতার সূত্র তুমি জানো না।ছাত্র: আপেক্ষিকভাবে কথাটা সত্যি।শিক্ষক: বুঝলাম না।ছাত্র: মানে, আপেক্ষিকভাবে আপনার তুলনায়।শিক্ষক: কী অর্থে?ছাত্র: আপেক্ষিক অর্থে। আপনার তুলনায় আমি জানি না, কিন্তু চেঙ্গিস খানের তুলনায় জানি।শিক্ষক: দাঁড়াও, দাঁড়াও, আমি ঠিক বুঝলাম না। ছাত্র: এই যেমন আপনার কথাই ধরুন। আপেক্ষিকতার সূত্র আপনি আমার তুলনায় জানেন বটে, কিন্তু আইনস্টাইনের তুলনায় প্রায় কিছুই জানেন না। শিক্ষক: তার মানে? তুমি কী বলতে চাও?ছাত্র: বলতে চাইছি যে আপেক্ষিকতার সূত্র আইনস্টাইনের তুলনায় আমিও কিচ্ছু জানি না। কিন্তু বিটোফেনের তুলনায় জানি।শিক্ষক: আর আমি?ছাত্র: আপনিও জানেন। তবে আবার দেখুন, সংগীতের সূত্র আপেক্ষিকভাবে বিটোফেনের তুলনায় আপনি জানেন না।শিক্ষক: আর তুমি?ছাত্র: আমি তো আরও জানি না। তবে বিটোফেন আবিষ্কার এবং উদ্ভাবনের তত্ত্ব আপেক্ষিকভাবে লেওনার্দো দা ভিঞ্চির তুলনায় জানতেন না।শিক্ষক: তাই নাকি? জানতাম না তো!ছাত্র: হ্যাঁ। আবার দেখুন, সংকর-প্রজননের সূত্র লেওনার্দো দা ভিঞ্চি কিন্তু জানতেন না...শিক্ষক: আপেক্ষিকভাবে মিচুরিনের তুলনায়।ছাত্র: ঠিক বলেছেন।শিক্ষক: বেশ, জাইৎসেভ, তোমাকে পাঁচ বসাচ্ছি আপেক্ষিকভাবে চেঙ্গিস খানের তুলনায়, আর আপেক্ষিকভাবে আমার তুলনায় দুই!* * রুশ দেশে সর্বোচ্চ মার্ক পাঁচ, আর দুই হচ্ছে ফেল মার্ক।