আফজল ভূঁইয়ার শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য আফজল ভূঁইয়ার মৃত্যুতে ১১ ফেব্রুয়ারি সংগঠনের চেরাগিপাহাড় কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সহসভাপতি বাবুল চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় আফজল ভূঁইয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা করে বক্তারা বলেন, ‘তিনি ছিলেন এ সংগঠনের রূপকার। তাঁর অবদানের কথা আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’ এতে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহাম্মদ, মোস্তফা খোকন, বর্তমান সভাপতি ওবাইদুল হক, সম্পাদক দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সুবল চন্দ্র নাথ, আবুল বশর প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার একটি চেক আফজল ভূঁইয়ার ছেলে হেফাজতর রহমানের হাতে তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।