আফটারম্যাথ: রানা প্লাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট দুটি শিশুও দেখছে অগ্নিকাণ্ডের ভয়াবহতা
ছোট্ট দুটি শিশুও দেখছে অগ্নিকাণ্ডের ভয়াবহতা

সারি সারি খোঁড়া কবরের পাশে স্বজন হারানোর ব্যথায় কাতর মানুষজন কিংবা ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের রক্তাক্ত হাত। রানা প্লাজা ধসের এমন মর্মস্পর্শী ছবিগুলোতে তাকাতেই ডুকরে ওঠে ভেতরটা। এ যেন অশ্রু ও শোকের কাব্য। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে টানানো এই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে নূরল আলী সামাল দিতে পারেননি চোখের পানি। তিনি কাজ করেন তেজগাঁওয়ে একটি পোশাক কারখানায়।
স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ৬০ জন আলোকচিত্র সাংবাদিকের উদ্যোগে আয়োজন ‘আফটারম্যাথ: রানা প্লাজা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন ও সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে আয়োজিত এই প্রদর্শনী চলেছে ২৩ থেকে ২৫ এপ্রিল। এই উদ্যোগ সম্পর্কে আলোকচিত্রী নাসিরুল ইসলাম বলেন, ‘ছবি একটি বড় দলিল, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রানা প্লাজায় কাজ করার পর সাংবাদিক হিসেবে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা অনুভব করেছি, এই রকম ধ্বংসযজ্ঞে আমরা আর কাজ করতে চাই না। মানুষ দ্বারা সৃষ্ট এ রকম ধ্বংসযজ্ঞের চিত্র প্রদর্শনীতে তুলে ধরে আমরা সাধারণ মানুষসহ সরকার, পোশাকশিল্প মালিক, অন্যান্য কারখানার মালিক ও শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই প্রদর্শনী।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মহাপরিচালক আলী আহম্মেদ খান।