আফনানের পছন্দ রক, বাবার পছন্দ কিশোর কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে রাশেদের ভূমিকায় অভিনয় করেছেন চৌধুরী যাওয়াতা আফনান। তাঁর বাবা এহসানুল কাদের চৌধুরী। জানা যাক দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ।১. কী খেতে পছন্দ করেন?আফনান: বাইরের খাবারই বেশি পছন্দ করি। সপ্তাহে তিন থেকে চার দিন বাইরে খাওয়া হয়। এ ছাড়া মুরগির যেকোনো পদ ভালো লাগে।বাবা: বাড়িতে বানানো হয়—এমন পদ খেতেই ভালো লাগে। খুব ভারী খাবার ভালো লাগে না। বাইরে খাওয়াটা একেবারেই পছন্দ নয়।২. কোন ধরনের ছবি দেখা হয় বেশি?আফনান: থ্রিলার, ভয়, অ্যাকশন, হাসি—সব ধরনের ছবি দেখতেই পছন্দ করি। বাসার কাছেই প্রেক্ষাগৃহ আছে। নতুন কোনো ছবি এলেই বন্ধুরা মিলে দেখতে যাওয়া হয়।বাবা: ঐতিহাসিক, সামাজিক ও পুরোনো ইংরেজি ছবি ভালো লাগে। অবসর পেলে ছবি দেখা হয়। তবে প্রেক্ষাগৃহে গিয়ে খুব একটা ছবি দেখা হয় না।৩. অবসরে কী করেন?আফনান: বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, ক্রিকেট খেলি, বই পড়ি এবং ফেসবুকিং করি।বাবা: অবসর খুব বেশি পাই না। যেটুকু পাই, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই এবং টেলিভিশন দেখি।৪. বই পড়া হয়?আফনান: সব ধরনের বই পড়া হয়। তবে গোয়েন্দা কাহিনি, হুমায়ূন আহমেদের হিমু ও মিসির আলি বেশি পছন্দ করি।বাবা: বই পড়ার সময় খুব বেশি একটা পাই না। কিন্তু সময় পেলে পড়ি।৫. কোন ধরনের গান পছন্দ?আফনান: সময় ও মুডের ওপর নির্ভর করে রক কিংবা মেটাল শোনা হয়। মেটালিকা, গানস অ্যান্ড রোসেস, অর্থহীন ও ওয়ারফেইজ ভালো লাগে।বাবা: গান খুব পছন্দ করি। ভাষা এখানে কোনো বাধা নয়। নির্বাচিত কিছু হিন্দি গান, পুরোনো ইংরেজি গান, রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও কিশোর কুমারের গান ভালো লাগে।৬. কোন ধরনের কাজ করতে বিরক্ত লাগে?আফনান: মানুষের মিথ্যা প্রশংসা করতে পারি না, যাকে সহজ বাংলায় বলে তেল মারা। ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বিরক্ত বোধ করি।বাবা: অনর্থক একশ্রেণীর মানুষের সঙ্গে কথা বলা অপছন্দ। ৭. কোন কাজ ভালো লাগে?আফনান: যে কাজে ঘুরে বেড়ানো যায়, মানুষের সঙ্গে মেশা যায়।বাবা: নিজের পেশাগত কাজটি করতে বেশি ভালো লাগে। বন্ধু ও আত্মীয়দের নিমন্ত্রণ করে খাওয়াতে ভালো লাগে। বেড়াতে ভালো লাগে।৮. পছন্দের পোশাক কোনটি?আফনান: টি-শার্ট, জিনস ও শার্ট। ক্যাজুয়াল পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।বাবা: কাজের সময় আনুষ্ঠানিক পোশাক, অন্য সময় ক্যাজুয়াল পোশাকে থাকতেই পছন্দ করি।৯. বন্ধু কী?আফনান: যার সঙ্গে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারব। যার সঙ্গে সব কথা ভাগ করতে পারব।বাবা: বন্ধু বলতে বুঝি, যে আমার মনের মতো। আমি যে রকম, সে রকম। যার সঙ্গে আমার মানসিকতা মিলবে। ১০. রেগে গেলে কী করেন?আফনান: কারও ওপর রেগে গেলে কথা বলা বন্ধ করে দিই তার সঙ্গে। তবে রাগ প্রকাশ করি না সেভাবে।বাবা: রেগে গেলে সেটা প্রকাশ করি। মনের মধ্যে চেপে রাখি না।১১. শখ?আফনান: একসময় ক্রিকেট খেলার একটা শখ ছিল। এখন ফটোগ্রাফি ভালো লাগে। বেইস গিটার বাজাই। বাবা: বেড়ানোর খুব শখ। বই পড়তে ভালো লাগে। পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা মারাও আমার একটি শখ।১২. পছন্দের গ্যাজেট কী?আফনান: ঘড়ি, মুঠোফোন, ল্যাপটপ।বাবা: খুব একটা গ্যাজেট-বান্ধব নই।  অধুনা প্রতিবেদক