আফসার খানের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নগর কমিটি ও জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি আফসার খানের শোকসভা ২ অক্টোবর নগরের চান্দগাঁও জিডিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্যাব ও চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) এ সভার আয়োজন করে। এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন কাজী ইকবাল বাহার ছাবেরী, জেসমিন সুলতানা, রেজিয়া বেগম, অজয় মিত্র, হোসেন শহীদ মুফতি প্রমুখ। সভায় বক্তারা বলেন, আফসার খান আমৃত্যু দেশে ক্রেতা-ভোক্তা আন্দোলন, শিক্ষা প্রসার আন্দোলন ও নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একনিষ্ঠ সংগঠকের পালন করেছেন। বিজ্ঞপ্তি।