আবদুর রউফের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত্যুর মধ্য দিয়ে স্মৃতিচারণা হয়, ইতিহাস হয় না। ইতিহাস জীবন দিয়ে গড়ে তুলতে হয়। কমান্ডার আবদুর রউফ জীবন দিয়ে সেই ইতিহাস রচনা করে গেছেন।’
ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত কমান্ডার আবদুর রউফের স্মরণে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। ১৬ মে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সভার আয়োজন করে আবদুর রউফ স্মরণসভা পরিষদ।
পরিষদের সভাপতি আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক বালাগাত উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। স্মৃতিচারণে অংশ নেন মো. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামসুজ্জামান, নুর মোহাম্মদ, সাহাব উদ্দিন, জানে আলম, আবু তাহের, শাহ আলম, শাহ এম হাসান, গীতালি হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য মাহবুবুল হক। বিজ্ঞপ্তি।