প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান গহিরা ইউনিয়নের দৌলতদীঘি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সমাজসেবক আবদুুর রউফের স্মরণসভা ও দোয়া মাহফিল ১২ জুন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আইউব আলী ও মোহাম্মদ নঈম হাসান। বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির অন্য সহসভাপতি মোহাম্মদ আবু তাহের মিঞা, মোহাম্মদ নুরুছ ছাফা, মোহাম্মদ মুছা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নুরুল আনোয়ার, এ এম নুরুল আলম, মোহাম্মদ শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি।