আবদুর রশিদ-প্রত্নতত্ত্ব আলোকচিত্র মিউজিয়াম মেধাবৃত্তি প্রদান
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, ভালো কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। মারা গেলে ইতিহাস তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তেমনি একজন আদর্শবান মানুষ ও ন্যায়ের পথপ্রদর্শক আবদুর রশিদ। গত ২৯ এপ্রিল নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম প্রত্নতত্ত্ব আলোকচিত্র মিউজিয়াম আয়োজিত আবদুর রশিদের স্মরণসভা ও আবদুর রশিদ-প্রত্নতত্ত্ব আলোকচিত্র মিউজিয়াম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, মাজহারুল হক শাহ চৌধুরী, জিনবোধি ভিক্ষু, মাহমুদ হাসান, শেখ শফিউল আজম, বেগম রুনু সিদ্দিকী, জাফর উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম জেলার ১১টি কলেজ ও মাদ্রাসার ২২ শিক্ষার্থী ও একজন গবেষককে মেধাবৃত্তি ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।