আবদুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাফা কামাল, কল্লোল কুমার বৈদ্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থী পুনম দাশ ও নাজমুস সাকিব। প্রধান অতিথি আবুল হাসেম বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা না থাকলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিভার বিকাশ ঘটবে না। পড়ালেখা করার সময় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে হবে।