আবদুর রাজ্জাক
ওয়ানডে ক্রিকেটে ৩৯ বছরের ইতিহাসে হ্যাটট্রিক আছে মাত্র ২৪ জনের। গণ্ডিটা একটু ছোট করে আনলে মাত্র দুজন স্পিনারের হ্যাটট্রিক আছে ওয়ানডেতে। আর বাঁহাতি স্পিনার হিসেবে তিনিই প্রথম। এবারের সময়ের তারকা—আমার প্রথম ইশকুলসৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট।ছেলেবেলায় যা হতে চেয়েছিলামআমি সপ্তম শ্রেণী থেকে বিকেএসপিতে। খেলাধুলা সব সময়ই আমাকে টানত। সত্যিকারের খেলোয়াড় হওয়ারই ইচ্ছা ছিল আমার।বিকেএসপিতে প্রথম দিনআমাকে বিকেএসপিতে রেখে আসতে আমার মা-বাবাসহ আরও অনেকে সেদিন এসেছিলেন। তাঁদের ছেড়ে থাকতে হবে! কিছুতেই মানতে পারছিলাম না ব্যাপারটা। সেদিন খুব অভিমান হয়েছিল আমার।ভালো ক্রিকেটারের যে তিনটি গুণ থাকা জরুরিকঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং সততা।মাঠে নামার আগ মুহূর্তে যা ভাবিসত্যি কথা বলতে কি, প্রথমেই ভাবি জিততে হবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন।অবসরের সঙ্গীবন্ধুদের সঙ্গে আড্ডা।ক্রিকেটের বাইরে যে কাজে পারদর্শীযখন বাড়ি যাই খুব ক্যারম খেলি, এবার ঈদে আমাদের এলাকায় ক্যারম টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি। ক্যারম মনে হয় ভালোই খেলি।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমুঠোফোন, ওয়ালেট, ড্রাইভিং লাইসেন্সযে কারণে খেলিএটা আমার জীবিকা, আর আমার যা কিছু অর্জন, সে তো ক্রিকেট থেকেই।আমার প্রিয় খেলোয়াড়লিওনেল মেসি।খেলোয়াড় জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তসেটা ২০০৪ সালের দিকের কথা। পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা ছিল। সেদিন দুর্দান্ত খেলছিলেন ইনজামাম-উল-হক। তাঁর উইকেটটা নিয়ে আমি তাঁকে থামিয়ে দিই। তার পরও আমরা সেদিন হেরে গিয়েছিলাম।জীবনের প্রথম আয়আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। বাগেরহাটে একটা ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাই। ওখান থেকে ২০০ টাকা দিয়েছিল আমাকে।এক ম্যাচে পাঁচ উইকেট। বাড়তি পাওনা হ্যাটট্রিক, তার পরের অনুভূতিতখন আমার দায়িত্বটুকু ঠিকভাবে পালন করেছি মাত্র। পরে দেখি হ্যাটট্রিক। এটা ছিল বাড়তি পাওনা। অসাধারণ অভিজ্ঞতা।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার