আবদুল আলীমকে নিয়ে আজ সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা লোকসংগীতসম্রাট আবদুল আলীমের গান সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় আবদুল আলীম ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার ও সংগীত প্রতিযোগিতা আজ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইলিয়াস হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের কণ্ঠশিল্পী ছাড়াও শিল্পীর সন্তান জহির আলীম সংগীত পরিবেশন করবেন। বিজ্ঞপ্তি।