আবদুল ওহাব স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় মৌলানা আবদুল ওহাব স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর শনিবার ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে নগরের মুসলিম হাই, মিউনিসিপ্যাল মডেল হাই ও রহমানিয়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন উপজেলার শতাধিক বিদ্যালয় থেকে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন মৌলানা আবদুল ওহাব স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. নাছির। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহসিন খান, পৌর মেয়র নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বদিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজাহার উদ্দিন ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা। বিজ্ঞপ্তি।