
আবদুল করিম সাহিত্যবিশারদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম তরুণ লেখক সংসদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুল হক। এতে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী ও পুঁথিগবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী। প্রবন্ধ পাঠ করেন ইতিহাসের খসড়া পত্রিকার সম্পাদক মুহাম্মদ শামসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন শহিদুল আলম, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি রাজীব রাহুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি ইলিয়াস বাবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা-ছড়াকার নূর মোহাম্মদ রফিক, ছড়াকার বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, কবি মানজুর মুহাম্মদ প্রমুখ।