আবদুল নবী-ছকিনা বেগম কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে ১২ মার্চ বিকেলে আবদুল নবী-ছকিনা বেগম কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম নবী।
এ উপলক্ষে ক্লিনিক নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাটিখাইন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম। এতে বক্তব্য দেন ভাটিখাইন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ননী গোপাল দাশ, করল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অমল চৌধুরী প্রমুখ।