আবদুল হক চৌধুরী স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হক চৌধুরী স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ
আবদুল হক চৌধুরী স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ

ইতিহাস গবেষক আবদুল হক চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন অরুণ দাশগুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচী। আবদুল হক চৌধুরীর জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন সনজিত বণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমান বানু।
অনুষ্ঠানে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের ডিন ওবায়দুল করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর উল আমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্মৃতি পরিষদের নির্বাহী সদস্য মো. বেলায়েত হোসেন। বিজ্ঞপ্তি।