আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি চান্দগাঁও থানার আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন। সভায় নবগঠিত কমিটিকে অনুমোদন দেওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. হোসেন, মো. আলমগীর, আনোয়ারুল ইসলাম, মো. জামাল উদ্দিন, জেবুন্নেছা খানম ও শিক্ষক প্রতিনিধি আবদুল মাবুদ, ছালাহউদ্দিন মাহমুদ ও রহিমা খালেছা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।