
ডাবুয়া হাছানখীল সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি’ প্রদান অনুষ্ঠান ১১ ডিসেম্বর স্থানীয় হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জহুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মাবুদ চৌধুরী, চিকিৎসক ওমর ফারুক, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম ও হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার দে।
সংগঠনের সভাপতি নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি কাজী হুমায়ুন। শুভেচ্ছা বক্তব্য দেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান আলী মাহবুব হোসেন চৌধুরী।
উল্লেখ্য, প্রতিবছর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি দেওয়া হয়। এ বছর ৩০ জন ছাত্রছাত্রীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ বিভাগে বৃত্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।