আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি প্রদান

রাউজানের সামাজিক সংগঠন ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠান ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। ডাবুয়া হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সুলতান আহমেদ। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মাবুদ চৌধুরী, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল ওয়াহেদ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজানের সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির সভাপতি নাছিরউদ্দীন প্রমুখ। এতে স্বাগত ভাষণ দেন বৃত্তি পরিচালনা কমিটির চেয়ারম্যান আলী মাহবুব হোসেন চৌধুরী। সংগঠনের পক্ষ থেকে ৩২ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।