আবহাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের মতে, শুধু বৈরী আবহাওয়ার কারণে ১৯৯৮ সালে সারা বিশ্বে ৩০ হাজার লোকের মৃত্যু হয়েছে এবং ৯০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।  বিশ্বাস করুন আর না-ই করুন—সমান চাপ এবং তাপমাত্রায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস শুষ্ক বাতাসের চেয়ে হালকা!  বজ্র অত্যন্ত গরম। বজ্রের ভেতরের বাতাসের তাপমাত্রা ৫৪ হাজার ডিগ্রি ফারেনহাইট, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রা থেকে প্রায় পাঁচ গুণ বেশি। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ১১ হাজার ডিগ্রি ফারেনহাইট।  যদিও দেখতে অনেকটা প্রশস্ত দেখায়—বজ্রের প্রস্থ আসলে একটি পেনসিলের সমান।  সকল মহাদেশেই টর্নেডো হয়, শুধু অ্যান্টার্কটিকা মহাদেশ বাদে। প্রাকৃতিক বাতাস মাঝে মাঝে তাণ্ডব চালালেও এটি শক্তির বেশ বড় আধার। ‘ব্লু মুন’ বা এক মাসে দ্বিতীয় চাঁদ খুব একটা দুর্লভ নয়। মোটামুটি দুই আড়াই বছরে এটা দেখা যায়। কিন্তু এক বছরে দুই বার ‘ব্লু মুন’ এক শতাব্দীতে তিন থেকে চার বার দেখা যায়। গত ৩০ বছরে পানি হতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে বন্যার কারণে।ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম