আবহাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক ইঞ্চি সমান বৃষ্টির পানি তৈরি করতে ২০ থেকে ৪০ ইঞ্চি তুষারের প্রয়োজন হয়।  সাউথ ডাকোটার স্পিয়ারফিশ এলাকার তাপমাত্রা একবার মাত্র ২ মিনিটের ব্যবধানে ৪ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রিতে উঠেছিল। ক্যালিফোর্নিয়ায় প্রায় ১৬ হাজার বায়ুকল আছে, যা রাজ্যটির মোট শক্তির ১ শতাংশের সংস্থান করে; এবং এই শক্তি দিয়ে প্রায় তিন লাখ ঘর আলোকিত হয়।  একটি টর্নেডোর আয়ু গড়ে ১৫ মিনিটের বেশি নয়। প্রকৃতিতে যত ধরনের ঝড় হয়, এর মধ্যে টর্নেডো সবচেয়ে ভয়াবহ।  ভারতে ১৮৮৮ সালে শিলাবৃষ্টিতে প্রায় আড়াই শ লোকের মৃত্যু হয়। শিলাগুলোর আকার ছিল মোটামুটি একেকটা বেস বলের সমান।  বাগদাদ ১৯১২ সালের ৩ অক্টোবর থেকে ১৯১৪ সালের ৮ নভেম্বর পর্যন্ত প্রায় ৭৬৭ দিন বৃষ্টিশূন্য ছিল। ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম