আবহাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এতটাই শীত পড়েছিল যে নায়াগ্রা ফলসের পানি জমে বরফ হয়ে গিয়েছিল। ময়লা তুষার পরিষ্কার তুষারের চেয়ে তাড়াতাড়ি গলে যায়। মাত্র ১০ মিনিটে একটি হারিকেন যে পরিমাণ শক্তি ছেড়ে দেয় তা বিশ্বের সব পারমাণবিক অস্ত্রের শক্তির চেয়ে বেশি। অন্য সব গাছের তুলনায় ওক গাছে বেশি বজ্রপাত হয়। বিশ্বে প্রতি বছর প্রায় ৭৬০ বারের বেশি বজ্রবৃষ্টি হয়। একটি গড়পড়তা বৃষ্টির ফোঁটার গতিবেগ ঘণ্টায় ১৭ মাইল। বৃষ্টির পানির মধ্যে ভিটামিন বি ১২ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তুষারপাত হয় ক্যালিফোর্নিয়ার ব্লু ক্যানিয়ন শহরে। শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বাতাস বেশি তাপ ধরে রাখে। বজ্রপাতে আঘাত হানা ১০ জনের মধ্যে নয়জনই বেঁচে যায়। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস সমান মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট! ভেজা বাতাস শুকনা বাতাসের তুলনায় ওজনে হালকা। একটি বজ্রের উত্তাপ সূর্য পৃষ্ঠের উত্তাপের চেয়ে পাঁচ গুণ বেশি। এ যাবৎ সবচেয়ে বড় শিলাপিণ্ডটি ভূপাতিত হয়েছিল বাংলাদেশেই। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল গোপালগঞ্জে ভূপাতিত হওয়া ওই শিলাপিণ্ডটির ওজন ছিল ২ দশমিক ২৫ পাউন্ড।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম