আবার আচারের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

িনজের বানানো আচার খাইয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবার সেই প্রতিভা দেখিয়ে জিতে নিন দারুণ সব পুরস্কার। শুরু হচ্ছে প্রাণ ও প্রথম আলোর যৌথ আয়োজনে আচার প্রতিযোগিতা। বিগত বছরগুলোতে যাঁরা নিজের যোগ্যতা দেখাতে পারেননি, তাঁরা এবার নিজের বানানো আচার নিয়ে হাজির হোন সদর্পে। এই প্রতিযোগিতায় অংশ নিতে এখনই পাঠিয়ে দিন আপনার আচারের নমুনা। বাংলাদেশ বা দেশের বাইরের যেকোনো নারী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একটি বয়ামে ৩০০ গ্রাম করে মোট দুই বয়াম আচার নমুনা হিসেবে পাঠাতে হবে। বয়ামের গায়ে অবশ্যই কোন ধরনের আচার, সেটা লিখে পাঠাতে হবে। প্রাণ গ্রুপের বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার আদিল খান বলেন, এ প্রতিযোগিতায় আচারকে মূলত চারটি বিভাগে ভাগ করা হয়; সেগুলো হলো— ১. টক ২. মিষ্টি ৩. ঝাল এবং ৪. অন্যান্য। তাই আপনি যে আচারটি পাঠাবেন সেটি কোন বিভাগে পড়ে তা অবশ্যই আচারের বয়ামের গায়ে লিখে পাঠাতে হবে। যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁরা কুপনে দেওয়া ঠিকানায় নিজের আচারের নমুনা পাঠাতে পারবেন। প্রতিযোগিতায় আসা আচারগুলো থেকে প্রাথমিক যাচাই-বাছাই করে খুঁজে নেওয়া হবে ৪৮টি সেরা আচার। সেই ৪৮টি আচারের নমুনা অংশ নেবে চূড়ান্ত প্রতিযোগিতায়। সেখানে যাঁদের আচার সেরা বিবেচিত হবে, তাঁদের মধ্য থেকে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়—তিনজন করে মোট ১২ জনকে নির্বাচন করা হবে। এবং একটি আচার নির্বাচন করা হবে, যেটি পাবে বর্ষসেরা আচারের শিরোপা। বর্ষসেরা আচার প্রস্তুতকারিণী পুরস্কার হিসেবে পাবেন দুই লাখ টাকা। আর প্রতিটি বিভাগে যাঁরা প্রথম হবেন, তাঁদের জন্য থাকবে ঢাকা-মালয়েশিয়া- ঢাকার দুটি বিমান টিকিট। দ্বিতীয় অবস্থানকারীরা পাবেন একটি করে ল্যাপটপ। যাঁদের আচার তৃতীয় নির্বাচিত হবে, তাঁরা পুরস্কার হিসেবে পাবেন একটি করে আইপিএস। প্রতিযোগিতায় আচার পাঠানোর সময়সীমা ২২ জুন থেকে ৭ জুলাই। আচার প্রতিযোগিতায় অংশ নিতে হলে নিচের কুপনটি পূরণ করে পাঠাতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই লিখে পাঠাতে হবে আচারের রেসিপি। কুপনের ফটোকপিও পাঠানো যাবে। একজন একাধিক আচার নমুনা হিসেবে পাঠাতে পারবেন। দেশের খ্যাতনামা পুষ্টিবিদ ও রন্ধনশিল্পীরা ছয়টি মানের ভিত্তিতে সেরা আচার নির্বাচন করবেন; সেগুলো হলো— স্বাদ, বাহ্যিক বৈশিষ্ট্য, পুষ্টিমান, সংরক্ষণকাল, নতুনত্ব এবং আকর্ষণীয় প্যাকিং। তো, এখনই পাঠিয়ে দিন আপনার বানানো সেরা আচারটি।