বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন নুরুজ্জামান (২৭)। একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও জুটেছিল। কিন্তু হঠাৎই তাঁর হূদেরাগ ধরা পড়ে। সংসারে একমাত্র উপার্জনক্ষম এই তরুণ অসুখের কারণে চাকরিও করতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে ১০ লাখ টাকা প্রয়োজন।সংসারে নিত্যদিনের খরচ চালানোই যেখানে কঠিন হয়ে পড়েছে সেখানে চিকিৎসার খরচ নির্বাহ করা সম্ভব নয় নুরুজ্জামানের পরিবারের পক্ষে। ইতিমধ্যে অনেক টাকা খরচও করতে হয়েছে। এ অবস্থায় তাঁর মা নূর মহল বেগম তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম দুর্দশায় আছেন। তবু স্বপ্ন দেখেন নুরুজ্জামান সুস্থ হয়ে উঠে আবার সংসারের হাল ধরবে। এ জন্য সমাজের বিত্তবান লোকজনের সাহায্য প্রত্যাশা করেন তিনি। অসুস্থ নুরুজ্জামানকে সারিয়ে তুলতে সাহায্য পাঠানোর ঠিকানা—নূর মহল বেগম, অ্যাকাউন্ট নম্বর ১৬৫.১০১.১৪০৭৪১, ডাচ বাংলা ব্যাংক, আগ্রাবাদ শাখা। বিজ্ঞপ্তি।