মাঝেমধ্যে শহরের যান্ত্রিকতা থেকে দূরে পালিয়ে যেতে ইচ্ছে করে। আর ইচ্ছাটা আরও বেশি মনের মধ্যে আকুপাকু করবে সিমসের নতুন পর্ব দ্য সিমস মেডিয়েভাল খেলতে বসে। সিমসের আগের গেমগুলো শহুরে জীবনযাত্রা নিয়ে নিয়ে বানানো হয়েছে। কিন্তু নতুন এই গেমে আধুনিক শহরের বদলে মধ্যযুগকে বেছে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন চরিত্র নিয়ে খেলা যাবে। এখানে গেমারকে সিমসদের নিয়ে রাজ্য গঠন করতে হবে, বিভিন্ন মিশনে পাঠাতে হবে। প্রতিটি মিশন ঠিকভাবে শেষ করতে পারলে পুরস্কার হিসেবে কিংডম পয়েন্ট পাওয়া যাবে। এই কিংডম পয়েন্ট ব্যবহার করে উন্নতি ও সমৃদ্ধি ঘটানো যাবে। গেমার নিজেকে রাজা হিসেবে পুরো রাজ্য পরিচালনা করতে হবে, আশপাশের রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে এবং রাজ্যের সীমানা বাড়াতে যুদ্ধ করতে হবে। কামার দিয়ে রাজ্যের সেনাদের জন্য অস্ত্র, ঢাল ও বর্ম বানাতে হবে। এ ছাড়া জাদুকর যুদ্ধ করতে হবে জাদুবিদ্যার বিভিন্ন মন্ত্র প্রয়োগের মাধ্যমে। ডাক্তার সিমসদের দিয়ে রাজ্যের অসুস্থ ও যুদ্ধে আহত সেনাদের সেবা করতে হবে। গোয়েন্দা সিমসকে নিয়ে খেললে অন্য রাজ্যের গোপনীয় তথ্য চুরি করতে পারবে। যোদ্ধাদের নিয়ে লড়াই করে বিভিন্ন রাজ্য দখল করে রাজ্যের সীমানা বাড়ানো যাবে। এ ছাড়া ব্যবসায়ীদের নিজ রাজ্যে ও আশপাশের রাজ্যে ব্যবসা-বাণিজ্য করতে হবে। আর গেমসটি ভালোভাবে খেলার জন্য প্রথমে একটা শিক্ষামূলক পর্ব আছে। এটা আপনি ইচ্ছা হলে খেলতেও পারেন আবার নাও খেলতে পারেন। ফলে যেকোনো সময় পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠতে পারেন পারিবারিক বিনোদনে। সুতরাং গেমস নিয়ে বাচ্চারা এখনই বসে পড়তে পারো কম্পিউটারের সামনে। গেমটি খেলতে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ বা উইন্ডোজ সেভেন সার্ভিস প্যাক ১-এর প্রয়োজন পড়বে। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি/ভিস্তাপ্রসেসর: পেন্টিয়ার ফোর, ২.৪ গিগাহার্টজ এএমডি এক্সপি ২৪০০+ ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগী র্যাম: ১ গিগাবাইট র্যামডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক ড্রাইভ: ৩ গিগাবাইট খালি জায়গা