আবাসনসমস্যা সমাধানে কাজ করছে এমডিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা ডেভেলপমেন্ট কোম্পানি (এমডিসি) লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই স্থাপত্যেশিল্পের নিদর্শন রেখে চলেছে। এর ধারাবাহিকতায় ২০০৮ সালে ‘এমডিসি কলেজ স্কয়ার’ নামে হস্তান্তর করে নগরের সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট প্রকল্প, যাতে রয়েছে ১৪৪টি ফ্ল্যাট। বর্তমানে নগরের বিভিন্ন স্থানে চলছে ২০টিরও বেশি প্রকল্পের নির্মাণকাজ। এর মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকা, ফয়’স লেক, জামালখান বাইলেন, মোহাম্মদনগর, কাতালগঞ্জ, পিসি সড়ক, পশ্চিম খুলশী, শ্যামলী আবাসিক এলাকা, নিমতলার (বন্দর) প্রকল্পগুলো উল্লেখযোগ্য। উল্লেখ্য, বায়েজিদ বোস্তামি থানার বিপরীতে মোহাম্মদ নগরে ‘এমডিসি নিকুঞ্জ’ নামে যে প্রকল্পের নির্মাণকাজ চলছে, সেটির ফ্ল্যাটের মূল্য সাড়ে ২৩ লাখ টাকা।