আবিদকে উৎসব উৎসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবিদ শাহরিয়ার
আবিদ শাহরিয়ার

২৬ সেপ্টেম্বর খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বন্ধু উৎসব। আলো জ্বেলে যাই শিরোনামে এই উৎসবে ৪০০ বন্ধু অংশ নিচ্ছেন। অনেক দূরের বন্ধুরাও এ উৎসবে অংশ নিতে চাইছেন। সে জন্যই রাজশাহীসভার বন্ধুরাও উৎসবে অংশ নেবেন।
আনুষ্ঠানিকভাবে বন্ধু উৎসব শুরু হয়েছিল খুলনা থেকেই। ১২ সেপ্টেম্বর ২০০৭ সালে সে উৎসবেই প্রথমবার বন্ধুসভার কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পী আবিদ শাহরিয়ার। এ মুহূর্তে অকালে হারিয়ে যাওয়া সেই বন্ধুর চেহারা চোখের সামনে ভেসে উঠছে।
আমরা তাঁর স্মৃতি গভীর ভালোবাসায় স্মরণ করছি। আবিদ তুমি ভালো থেকো।
গত বুধবার ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার শরৎবরণ অনুষ্ঠান ধানের খেতে রৌদ্রছায়ায়। ঋতুভিত্তিক এই অনুষ্ঠানের জন্য বন্ধুদের অভিনন্দন জানাই।