আবু তাহেরের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের রচিত সংবাদ সাংবাদিকতা ও সাংবাদিক যখন পর্যটক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক মোশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।
বক্তব্য দেন গ্রন্থের লেখক আবু তাহের, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, অ্যাডভোকেট আয়াছুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি বদিউল আলম, আইনজীবী আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতি, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার।