আবু বক্কর চৌধুরী স্মৃতি গোল্ডকাপে বন্দর সেভেন স্টার চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় আবু বক্কর চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বন্দর সেভেন স্টার ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। ১ জানুয়ারি উপজেলার উত্তর বরুমচড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বন্দর সেভেন স্টার ফুটবল দল টাইব্রেকারে ১-০ গোলে হাইলধর পরশপাথর ফুটবল দলকে হারায়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন শাহজাহান আলম। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. হেলাল উদ্দিন, খোরশেদ আলম, নুরুল হক তালুকদার, বাবুল চন্দ্র শীল ও ডিএইচ মনসুর। সভা সঞ্চালনা করেন নুরুল আবছার তালুকদার। খেলা পরিচালনা করেন মোস্তাক হোসেন। ধারাভাষ্য দেন ছরোয়ার হোসেন। টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়।—আনোয়ারা প্রতিনিধি