আবু সুফিয়ান ঢেমশা উচ্চবিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান সপ্তম-বারের মতো সাত-কানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ১১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের এক স্মারক মূলে আগামী দুই বছরের জন্য তাঁকে সভাপতি করে ১২ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে। পদাধিকার বলে কমিটির সদস্যসচিব হয়েছেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। অন্য সদস্যরা হলেন দীপক কান্তি চৌধুরী, এ এস এম মোস্তাক আহমদ, আহমদ কবির মুন্সি, আবুল খায়ের, নুরুল আমিন, রতন কান্তি দাশ, নাছিমা আকতার, তরুণ কান্তি ধর, বোধি রতন বড়ুয়া, ও অনজু রানী নন্দী। বিজ্ঞপ্তি।