আবুধাবিতে আওয়ামী ও যুবলীগের ইফতার

আবুধাবি আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে ১৭ জুলাই মঙ্গলবার স্থানীয় ব্যান্ড মেরিন রেস্টুরেন্টে এক ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন আবুধাবি আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি প্রশান্ত রায়, আলহাজ নূরুল আলম, মুক্তিযোদ্ধা আমিন মিয়া, মঈনুল আলম চৌধুরী ও বশির ভূঁইয়া প্রমুখ।
তাঁরা বর্তমান সরকারের বিদ্যুত্ এবং শিক্ষাখাতের সাফল্য তুলে ধরে বলেন, একটি জনবান্ধব সরকারের লক্ষ্যই হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ। আওয়ামী লীগ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক আদালতে সমুদ্র বিরোধ নিষ্পত্তিকে তাঁরা যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মনিরুল হক, মামুন সোহেল, নজরুল ইসলাম, দিদারুল ইসলাম, সৈয়দ রাসেল ও জামালউদ্দীন রাশেদ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী। শেষ পর্বে দেশ ও দলের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মওলানা মমতাজ।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত