আবুধাবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছেন।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ, ইউএই শাখা আবুধাবির একটি হোটেলে এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সভায় মন্ত্রী বলেন, শোককে শক্তিকে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রবাসেও প্রবাসীদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁরা যাতে সহজেই রাজউক বা গৃহায়ণ অধিদপ্তরের প্লট-ফ্ল্যাট কিনতে পারেন, তার জন্য বিশেষ কোটার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া তাঁদের কোটা-ব্যবস্থার মাধ্যমে নানা ক্ষেত্রে সুবিধা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

আবুধাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অতিথিরা।
আবুধাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অতিথিরা।

সংগঠনের সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, গবেষক খালেদ ইয়ার, হাবীবুল্লাহ খন্দকার, মোহাম্মদ ইউনুস গণি চৌধুরী, ইমরাদ হোসেন, নাসির তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।
রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, আমিরাতের বন্ধ ভিসা চালুর ব্যাপারে দূতাবাস কাজ করে যাচ্ছে। ভিসা চালু হওয়ার বিষয়টির অনেকটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশিরা এখন আগের মতো আর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। এ কারণে আমিরাত সরকার ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। প্রবাসীদের স্থানীয় আইনশৃঙ্খলা মেনে চলতে হবে।

এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত