আবুধাবিতে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে আবুধাবিতে আয়োজিত সভায় আলোচকেরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে আবুধাবিতে আয়োজিত সভায় আলোচকেরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৬ আগস্ট আবুধাবির এয়ার লাইনস রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ৷
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন আবু জাফর চৌধুরী, আবদুল্লাহ আল মামুন সরকার ও কাজী মোহাম্মদ আলী৷ তাঁরা ছাড়াও বক্তব্য দেন শহীদুল্লাহ সহীদ, নূরুল আলম, মঈনুল ইসলাম, এস এম নিজাম, মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম, মনিরুল হক ও দিদারুল ইসলাম। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান জানান৷
সভা সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মাঝি ও সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী৷ অনুষ্ঠানে দুবাই, শারজাহ, উম আল খুইউম ও আল আইন থেকে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন৷