আবুধাবিতে বিদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার

সংযুক্ত আরব আমিরাতের ইউএই এক্সচেঞ্জের উদ্যোগে গত ১৫ জুলাই আবুধাবির খালিদিয়া প্যালেস রাহিয়ান বাই রোটানা হোটেল বলরুমে বিদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার অনুষ্ঠানে আবুধাবিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। ইউএই এক্সচেঞ্জের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বি আর শেঠি, প্রধান অপারেশন্স অফিসার ওয়াই সুধীর শেঠি, ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল অপারেশন্স প্রমোদ মানঘাটসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাসহ আবুধাবির কয়েকজন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়াই সুধীর শেঠি তাঁর স্বাগত বক্তব্যে মিডিয়া কর্মীদের সমর্থন ও সহযোগিতার জন্য তাঁদের কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য আবুধাবিতে জিটিভি, বাংলাভিশন, যমুনা টিভি চ্যানেলসহ বাংলাদেশের আরও কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকার প্রতিনিধি রয়েছে।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত