আবুল কাসেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ হকার আবুল কাসেমের কুলখানি আজ রোববার বোয়ালখালীর সারোয়াতলীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি গত বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।তাঁর মৃতুতে পটিয়া সংবাদপত্র হকার কল্যাণ সমিতির সভাপতি আহসাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আলম, আবদুল হাকিম, লিটন দে, খোরশেদ আলম, আবুল কালামসহ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।—পটিয়া প্রতিনিধি