প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দৃশ্যকলা বিষয়ে অগ্রগণ্য লেখক আবুল মনসুরের রচনার সংকলন শিল্পকথা শিল্পীকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরের প্রেসক্লাব ভবনস্থ গ্রন্থবিপণি বাতিঘরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ফয়েজুল আজিম ও বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ। সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিজ্ঞপ্তি।