আবুলের ভারত সফর
এক.ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ ভ্রমণ করে চলে যাওয়ার পর দুই বন্ধু আবুল ও সাবুলের মাথায় ঝোঁক চাপল ভারত ভ্রমণের।সাবুল বলল, ‘এখন তো পাসপোর্ট-ভিসা লাগবে না। চল, যাই, দুজন ঘুরে আসি ইন্ডিয়া।’‘পাসপোর্ট-ভিসা লাগবে না বুঝলি কী করে?’ জিজ্ঞেস করল আবুল।‘বা রে, ভারতের প্রধানমন্ত্রীর কি এ দেশে আসতে পাসপোর্ট-ভিসা লেগেছে?’ উত্তর দিল সাবুল।‘লাগেনি!’ সাবুলের যুক্তি মেনে নিল আবুল।অগত্যা দিনক্ষণ দেখে একদিন দুজন বেরিয়ে পড়ল ইন্ডিয়া-বাংলাদেশ সীমান্তের উদ্দেশে।বিজিবি নয়, ওদের পথ আটকাল বিএসএফ।‘তুম কাঁহা যা রহে হো?’ সাবুলকে জিজ্ঞেস করল বিএসএফের সীমান্ত দল।‘ম্যায় বাংলাদেশি হুঁ। ইন্ডিয়া যা রাহা হুঁ।’ জবাব দিল সাবুল।অমনি সাবুলকে বাংলাদেশের ভূমিতে ফেরত পাঠাল বিএসএফ।এবার আবুলকে পাকড়াও করল ওরা।‘তুম কাঁহা যা রহে হো?’‘স্যার, ম্যায় ইন্ডিয়ান হুঁ! বাংলাদেশ যা রাহা হুঁ!’ জবাব দিল আবুল।আবুলকে ভারতে ‘ফেরত’ পাঠাল বিএসএফ।দুই.সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একটা হোটেলে ঢুকে ভাত খেতে বসল আবুল।ডাল দিয়ে ভাত মেখে প্রথম গ্রাস মুখে তুলতেই কানের পাশে মাইকওয়ালা এসে অত্যাচার শুরু করল, ‘আয়নায় দাগ নাগিছে, আয়নায় দাগ নাগিছে!’বিরক্ত মুখে খাওয়া ছেড়ে মাইকওয়ালাকে পাকড়াও করল আবুল।‘অই মিয়া, তোমার আয়নায় দাগ লেগেছে তো কী হয়েছে? মাইকে সেটা চেঁচিয়ে বলতে হবে?’‘দাদা বোধহয় এলাকায় নতুন। আসলে হয়েছে কি, দাদা, আমাদের এখানে আয়না নামের সিনেমা হলে দিলীপ কুমার অভিনীত দাগ ছায়াছবিটি লেগেছে!’ হেসে জবাব দিল মাইকওয়ালা।তিন.রাগে গজগজ করতে করতে ফিরে এসে খেতে বসল আবুল।একটু পর উল্টো দিকের চেয়ারে হন্তদন্ত হয়ে এসে বসল একজন বুড়ো মানুষ।‘উফ, খুব খিদে পেয়েছে!’ বলে তাড়াতাড়ি ওয়েটারকে ডেকে একগাদা খাবারের অর্ডার দিল লোকটি।ওয়েটার চলে যেতেই কাঁধে ঝোলানো ব্যাগে কী যেন খুঁজতে শুরু করল বুড়ো।একটু পর হতাশ মনে হলো তাকে।‘নাহ্্, খাওয়া আর কপালে নেই!’‘কী ব্যাপার?’ জিজ্ঞেস করল আবুল।‘বাসায় আমার নকল দাঁত ফেলে এসেছি। বাবা, আমি টাকা দিয়ে যাচ্ছি। তুমি আমার খাবারগুলো খেয়ে নিয়ো, প্লিজ।’‘চাচাজি, এই নিন নকল দাঁত।’ পাশের টেবিল থেকে এক যুবক একপাটি নকল দাঁত এগিয়ে দিল।‘উফ, অনেক উপকার করলে!’ বলে পাটিটি নিল বুড়ো মানুষ। একটু পর আবার ফেরতও দিল। সাইজে বড়। যুবকটি এবার তার ঝোলা থেকে আরেকটি দাঁতের পাটি বের করল। এবার সাইজ মিলে গেল।মহা উ ৎ সাহে খাওয়া শুরু করল বুড়ো মানুষটি।আবুল শুধু বসে বসে দেখছে আর শুনছে।‘বাবা’, খেতে খেতে জিজ্ঞেস করল বুড়ো। ‘তোমার ঝোলায় এত দাঁতের পাটি কেন? তুমি কি এসবের ব্যবসা করো?’‘না, চাচাজি!’ যুবকটি হেসে উত্তর দিল, ‘আমি তো শ্মশানঘাটে মড়া পোড়াই!’চার.হাওড়া ব্রিজ দেখতে গিয়ে একজন বিদেশির সঙ্গে ধাক্কা খেল আবুল।‘হেই ম্যান, ইয়ে হাওড়া ব্রিজ কোন বানায়া?’‘জানি না, স্যার!’ সত্যি কথাটাই বলল আবুল।‘ও, ইয়ে জানি না স্যার নে বানায়া!’বিদেশিকে মুগ্ধ মনে হলো।দুজন বাসস্ট্যান্ডে এসে দাঁড়াল। একজন পুলিশ মোটরসাইকেলে করে এসে হাজির হলো।‘দাদা, কই যাবেন?’‘মনুমেন্ট দেখতে যাব,’ বলল আবুল।‘চুয়ান্ন নম্বর বাস ধরে যান।’ বলে মোটরসাইকেল নিয়ে চলে গেল পুলিশটি।তিন ঘণ্টা পর ফেরার পথে আবার সেই বাসস্ট্যান্ডে আবুলদের দেখতে পেল পুলিশটি।‘আরে! তিন ঘণ্টা হয়ে গেল, তোমরা এখনো যাওনি?’‘হুঁহ! কেবল পঁয়তাল্লিশটা বাস গুনেছি! আর আটটা বাস পরই আমাদের বাস, বুঝেছেন!’ বলল আবুল।পাঁচ.‘হেই ম্যান! ইয়ে মনুমেন্ট কোন বানায়া?’ আবার সেই বিদেশি জিজ্ঞেস করল আবুলকে।‘জানি না, স্যার!’ আবারও সত্যি কথাটাই বলল আবুল।‘ও মাই গড! ইয়ে ভি জানি না স্যার বানায়া! ইয়ে আদমি তো বহুত দিল দরিয়া আছে!’ বিদেশিকে উচ্ছ্বসিত মনে হলো।রাস্তা পার হতে গিয়ে হঠা ৎ দুজন থমকে দাঁড়াল। ওপার থেকে একদল লোক আসছে।কাঁধে খাটিয়া। মুখে সবার ‘হরি হরি হরি’ বোল।‘হেই ম্যান! ইয়ে কিসকা লাশ হ্যায়?’ লাশের দলের সঙ্গের একজনকে জিজ্ঞেস করল বিদেশি।‘জানি না, স্যার!’ বলল সে।‘হায় হায়! ম্যায় তো “জানি না স্যার” সে মিলনে কে লিয়ে বহুত তড়প রাহা থা! আউর ইতনা মহান আদমি আজহি কি দিন মর গ্যায়া!’হাউমাউ করে কেঁদে উঠল বিদেশি।বিদেশি কৌতুক অবলম্বনে