আবৃত্তি আর গানে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি, গান, নাচ আর আলেখ্যানুষ্ঠান জুড়ে ছিল রবীন্দ্র-নজরুলের জয়গাথা। দুই কবির কবিতা আর গানেই সাজানো ছিল অনুষ্ঠান। ৩ জুন বিকেলে এই রবীন্দ্র-নজরুল উৎসবের আয়োজন করে ত্রিতরঙ্গ। উপলক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম ও কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উদ্যাপন।মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। ত্রিতরঙ্গের নাসিরাবাদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গীতিকবি আজিজুর রহমান। সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন বড় ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বাঁশিবাদক আজিজুল ইসলাম, সুলতানুল আলম ও কমরে আলম। স্বাগত বক্তব্য দেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ, শুভেচ্ছা বক্তব্য দেন বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগস্রষ্টা রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি সত্তার সঙ্গে মিলেমিশে আছেন। তাঁদের বাদ দিয়ে আমাদের সংস্কৃতির কথা ভাবাই যায় না। রবীন্দ্র-নজরুলকে আমরা স্মরণ করি আমাদের প্রয়োজনেই। উৎসবে গান করেন জয়ন্তী লালা, চন্দ্রশেখর দত্ত, আইরিন সাহা, বনানী দত্ত, মো. হেলাল উদ্দিন, নাসিমা আক্তার, নুসরাত ইয়াসমিন ও আনিকা আক্তার। আবৃত্তি করেন আমিনা রহমান, নাজনীন হক ও সাঈদা কানিজ। বৃন্দ আবৃত্তি করেন ত্রিতরঙ্গের শিল্পীরা। সংগীত একাডেমির পরিবেশনায় ছিল ‘নব আনন্দে জাগো’ শীর্ষক আলেখ্যানুষ্ঠান। গ্রন্থনায় ছিলেন শাওন পান্থ এবং পরিচালনায় সুবর্ণা রহমান। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন দিলরুবা খানম ও সোহরাব হিরো। বিজ্ঞপ্তি।