আবৃত্তি উত্সব

২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হলো ওয়ালটন-রাজউক কলেজ বন্ধুসভা আবৃত্তি উত্সব। ২৮ আগস্ট বিকেল তিনটায় রাজউক কলেজ মাঠে উত্সবের উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এরপর ছিল শিক্ষার্থীদের জন্য শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। দেশের আবৃত্তিশিল্পীরা শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনার ওপর কর্মশালা পরিচালনা করেন মাসকুর এ সাত্তার কল্লোল, সুমনা বিশ্বাস ও শফিউল গনি।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী মিজান রহমান, ফয়জুল্লাহ সাঈদ, ফারিন আনোয়ার প্রমুখ।
২৯ আগস্ট বিকেল তিনটায় শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক মোহিত কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক কলেজের উপাধ্যক্ষ শারমীন রহমান, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, জ্যেষ্ঠ এজিএম মিলটন আহমেদ, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী ও আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রী।
অনুষ্ঠানে আবৃত্তি করেন রাজউক কলেজের শিক্ষার্থী অগ্নি অতুলনীয় নূর, সিরাজুম মুস্তাকিম শ্রাবণী, গান পরিবেশন করেন আবরার খান, নৃত্য পরিবেশন করেন সামিয়া রহমান ও রাজিয়া আক্তার।
রাজউক কলেজ বন্ধুসভার পরিবেশনায় পরিবেশিত হয় একটি নাটিকা। দলীয় নৃত্য পরিবেশন করেন ঢাকা উইমেন কলেজের শিক্ষার্থীরা। এ পর্বের শেষ পরিবেশনা ছিল রাজউক কলেজ বন্ধুসভার নির্মিত উত্সবের পুরো আয়োজন নিয়ে একটি স্লাইড শো। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন নাজনীন আক্তার।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সোলায়মান কবীর। প্রতিটি বিভাগে সেরা তিনজনসহ মোট ৩৯ জনকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
ক-বিভাগে (ষষ্ঠ-অষ্টম) প্রথম পুরস্কার লাভ করেন রাজউক কলেজের শিক্ষার্থী অগ্নি অতুলনীয় নূর, দ্বিতীয় একই কলেজের সিরাতুল মুস্তাকিম শ্রাবণী এবং তৃতীয় জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সিনথিয়া সালাম।
খ-বিভাগে (নবম-দশম) প্রথম পুরস্কার বিজয়ী বাংলাবাজার সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের তাসমিয়া আফরিন, দ্বিতীয় রাজউক কলেজের নওরিতা আলম বৃষ্টি এবং তৃতীয় ভিকারুননিসা নূন স্কুলের খন্দকার নুদহাদ নবনী।
গ-বিভাগে (একাদশ-দ্বাদশ) প্রথম আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মায়মুনা আনজুম, দ্বিতীয় সেন্ট জোসেফ কলেজের সাকিব ইবনে রশিদ, তৃতীয় ঢাকা সিটি কলেজের এস এম ফারিশা মাহেশারিন।
উত্সব আয়োজনে সহযোগিতা করে ওয়ালটন ও আয়েশা মেমোরিয়াল হাসপাতাল। উৎসবে জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকের, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, নির্বাহী সভাপতি ও মহানগরের বন্ধুরা উপস্থিত ছিলেন।