আবৃত্তি জোটের উৎসব আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের তিন দিনের আবৃত্তি উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন চিটাগাং জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ। প্রধান অতিথি থাকবেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ। উৎসব উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী, রফিক আজাদ, অরুণ সেন ও রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের স্মৃতির প্রতি।
উৎসবে প্রতিদিন জোটভুক্ত আবৃত্তি সংগঠনগুলোর বৃন্দ পরিবেশনা, পূর্ণাঙ্গ প্রযোজনা, একক ও দ্বৈত আবৃত্তি থাকবে। বিজ্ঞপ্তি।