আবৃত্তি মঞ্চের সমাবর্তন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সপ্তদশ সমাবর্তন অনুষ্ঠান গত ২৫ নভেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছিল একক, দ্বৈত, বৃন্দ আবৃত্তি ও কথামালার আয়োজন। শুরুতেই ছিল প্রদীপ প্রজ্বালন। এরপর আহসান হাবীব আবৃত্তি করেন ‘আমি কোনো আগন্তুক নই’ শিরোনামের কবিতাটি। এরপর একে একে আবৃত্তি করেন ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান, মারিয়া বিনতে হোসাইন, তাজমুন মীরা, ফজলে এলাহী, প্রিয়ন্তি সাহা, শিবা চৌধুরী, ইনজামাম উল হক, প্রীতু আহমেদ, জেবুন্নাহার শারমিন ও প্রমিতি রহমান।
একক আবৃত্তির পরিবেশনা শেষে ছিল কথামালা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আবৃত্তি মানুষের চেতনা জাগিয়ে তোলে। নবীন শিক্ষার্থীদের আবৃত্তিচর্চার মাধ্যমে পরিবার, দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। আবৃত্তি মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ও ফারুক তাহের। আলোচনা শেষে ‘দ্রোহের গান’, ‘পূর্ব-পশ্চিম’ ও ‘আলেয়া’ শিরোনামের তিনটি বৃন্দ পরিবেশনা করেন সংগঠনের সদস্যরা। এরপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে আবৃত্তি করেন দেবাশিষ রুদ্র, প্রবীর পাল, ফারুক তাহের ও রণজিৎ রক্ষিত।