আবৃত্তি মঞ্চের স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপন ও কবিতা পাঠের অনুষ্ঠান গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়।
‘স্বাধীনতা তুমি, পতাকা–শোভিত স্লোগান–মুখর ঝাঁঝালো মিছিল’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তি মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল ওয়াহিদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কণা দাশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি মঞ্চের সদস্য তারেক, রিয়াজ, এনাম, শশী, ইকবাল, শিবা, ইনজামাম, প্রিয়ন্তী, শারমিন, নীলিমা ও সোহেলী।
দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন কণা ও রিয়াজ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফজলে এলাহী, জেবুন্নাহার শারমিন ও রিয়াজুল কবির। বিজ্ঞপ্তি।