আবৃত্তি সমন্বয় পরিষদের নতুন কমিটির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শিল্পকলা একাডেমীতে ১৬ সেপ্টেম্বর আবৃত্তি সমন্বয় পরিষদের ১১তম অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে গঠিত কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পাঁচ আবৃত্তিশিল্পী।কাউন্সিলে দেশের ১৫২টি আবৃত্তি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে সাংসদ আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক হিসেবে আহকাম উল্লাহ পুনর্নির্বাচিত হন। চট্টগ্রাম থেকে নির্বাচিত কমিটির সদস্যরা হলেন—প্রমার রাশেদ হাসান, উচ্চারকের ফারুক তাহের, ত্রিতরঙ্গের দেবাশীষ রুদ্র ও নির্মাণ আবৃত্তি অঙ্গনের মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।