আবৃত্তিলোকে মঙ্গলালোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীর কণ্ঠে কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল কিংবা জীবনানন্দ, মধুসূদন দত্তের কবিতা। ছিল শামসুর রাহমান, শঙ্খ ঘোষ, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামীর কবিতাও। কবিতার ছন্দে অন্য রকম সন্ধ্যা কাটালেন শ্রোতারা।
২৯ আগস্ট সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্বরনন্দন প্রমিত বাঙলা চর্চা কেন্দ্রের প্রথম আয়োজন—‘আবৃত্তিলোকে মঙ্গলালোকে’। এতে একক, দ্বৈত ও সমবেত পরিবেশনায় আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ কবিতার সমবেত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। আবৃত্তির পাশাপাশি মঞ্চের বড় পর্দায় চলতে থাকে কবিতার ছন্দের সঙ্গে মিল রেখে দৃশ্যায়ন। একক পরিবেশনায় হৃদিতা চক্রবর্তী পরিবেশন করেন ‘ছবি’ কবিতা। এরপর জীবনানন্দ দাশের লেখা ‘আবার আসিব ফিরে’ কবিতার সমবেত পরিবেশনা ছিল মঞ্চে। একে একে ঈশিতা চৌধুরী ‘কৃষ্ণচূড়া’, প্রীতম চক্রবর্তী ‘নন্দলাল’ ও পূজা বিশ্বাস আবৃত্তি করেন ‘ছেলেবেলা’। মিন্টু চৌধুরী ও সামান্তা ঘোষের ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা’ কবিতা দুটির পরিবেশনা মুগ্ধ করে সকলকে। আয়োজনের বিভিন্ন সমবেত পরিবেশনার মধ্যে ছিল ‘সৃষ্টি সুখের উল্লাসে’, ‘দুঃসময়’, ‘ছন্দে ছন্দে দুলি আনন্দে’ কবিতাগুলো। আবৃত্তির ফাঁকে ফাঁকে ছিল কথামালার আয়োজন। কথামালায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, জন ডমিনিক ও দীপঙ্কর দাশ।
অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে সংগঠনের সদস্য সুমন বিশ্বাস বলেন, ‘নিজেদের সীমিত জ্ঞানকে পঁুজি করে আমরা পথ চলতে চেয়েছি ধীরে ধীরে। কিছু তরুণের হাতে ওঠা সংগঠনকে ভালোভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতেই কিছুটা দেরিতে আমাদের প্রথম আয়োজন।’