আবেগে একাত্তর ও তাঁর স্বপ্নকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুসভার কক্ষে চলছে একাত্তরের চিঠি পাঠ। এক একটা চিঠি আবেগতাড়িত করছিল বন্ধুদের। ক্ষণে ক্ষণে ভিজে উঠছে চোখের পাতা। এমন আবহ ছিল অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ২৪ মার্চ চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘আবেগে একাত্তর ও তার স্বপ্নকথা’ শিরোনামের এ অনুষ্ঠানের। চিঠি পাঠ করা হয় একাত্তরের চিঠি বইটি থেকে। শুরুতেই মামার কাছে মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমির লেখা চিঠিটি পাঠ করেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি জয়শ্রী দাশ। এরপর বন্ধু সানজিদা আফরোজ পাঠ করেন স্ত্রীকে লেখা মুক্তিযোদ্ধা গোলাম রহমানের চিঠি। দুটি চিঠি পড়ার পর বন্ধুসভা কক্ষে সবাই চুপচাপ, কারও মুখে কথা নেই। চোখ ছলছল। আবার চিঠি। উঠে আসে যুদ্ধদিনের নানা ঘটনা। চিঠি পাঠ করেন মিনহাজ হোসেন, সেঁজুতি গুপ্তা, ফাহিম উদ্দিন, ফারিহা ফাইরুজ, মিজান খান, রাবেয়া আনজুম, শিরিন আক্তার, হাবিবুর রহমান, পূজা চৌধুরী ও রুনা আক্তার। শেষে চট্টগ্রাম শাখার সভাপতি সঞ্জয় বিশ্বাস ও সাহিত্য সম্পাদক শারমিন আব্বাসীর সঞ্চালনায় বন্ধুরা অংশ নেন আলোচনায়।