আবেদন এবার মুঠোফোন ও ইন্টারনেটে
উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরম তুলতে ও জমা দিতে শিক্ষার্থীদের পড়তে হতো নানা বিপত্তিতে। শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে রেহাই দিতে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু করে গত বছর থেকে। এ বছর থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন-প্রক্রিয়া সহজতর করেছে। তবে সবার আবেদন-প্রক্রিয়া আবার এক রকম নয়। কিছু বিশ্ববিদ্যালয় মুঠোফোনের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া শুরু করেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে এসেছে অনলাইন পদ্ধতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: মুঠোফোনে আবেদন করতে লাগবে একটি টেলিটক মোবাইল ফোনের প্রিপেইড সংযোগ। সেটি থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে খুদে বার্তা পাঠাতে হবে। পাঠাতে হবে ১৬২২২ এই নম্বরে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUST স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস এইচএসসির রোল নম্বর স্পেস পাসের সাল স্পেস ভর্তি হতে ইচ্ছুক বিভাগের (ইউনিট) প্রথম অক্ষর (কি ওয়ার্ড)। প্রক্রিয়াটি ঠিক এ রকম: SUST