আবেদন করতে হবে যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে ছুটতে হতো দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। এ বছর থেকে শিক্ষার্থীদের আর সে ঝক্কি-ঝামেলা থাকছে না। ভর্তির আবেদনে এসেছে সহজতর পদ্ধতি। মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে মুঠোফোন বা ইন্টারনেট।মুঠোফোনে আবেদন: গত শিক্ষা বর্ষে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন-প্রক্রিয়া শুরু করে। এ বছর থেকে বেশ কটি বিশ্ববিদ্যালয় মুঠোফোনে আবেদন করার পদ্ধতি চালু করেছে। মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে আবেদন অনেকটা একই রকম। বিশ্ববিদ্যালয়ভেদে সামান্য তারতম্য রয়েছে। তবে বিষয়টি নিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আপনি খুব সহজেই এ প্রক্রিয়ার মাধ্যমে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন।প্রায় সব ক্ষেত্রে খুদে বার্তা পাঠাতে হবে টেলিটক মুঠোফোন থেকে। এ পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, খুদে বার্তাটি পাঠাতে হয় ১৬২২২ নম্বরে। আর সেটি পাঠাতে আপনাকে টেলিটক মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট আদ্যক্ষর বা সংক্ষিপ্ত রূপ। তারপর স্পেস দিয়ে নিজের বোর্ডের নাম স্পেস রোল নম্বর স্পেস পাসের বছর এবং সর্বশেষে স্পেস দিয়ে ভর্তি হতে ইচ্ছুক বিষয় বা বিভাগের কি-ওয়ার্ড/প্রথম অক্ষর (সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত) লিখে মেসেজটি পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পর তথ্য সঠিক হলে আপনাকে একটি ফিরতি এসএমএস পাঠানো হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম এবং পিন নম্বর দিয়ে সম্মতি চাওয়া হবে। তখন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ/আদ্যক্ষরসহ ‘ইয়েস’ লিখে স্পেস দিয়ে পিন নম্বর স্পেস দিয়ে যোগাযোগের একটি টেলিফোন নম্বর লিখে একই নম্বরে পাঠাতে হবে। এরপর নির্ধারিত ফি কেটে নিয়ে আপনাকে একটি রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। তবে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষার তথ্য দিতে হবে। আগে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় তথ্য এবং পরে মাধ্যমিকের তথ্য লিখতে হবে।এখনো সব বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড চূড়ান্ত হয়নি। সর্বশেষ প্রকাশিত বিজ্ঞাপন থেকে পাওয়া তথ্যমতে, যেসব বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে আবেদন করা যাবে, সেসব বিশ্ববিদ্যালয়ের আদ্যক্ষর বা সংক্ষিপ্ত রূপ হলো—শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-SUSTজগন্নাথ বিশ্ববিদ্যালয়-JNUবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-BRUপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-PUSTজরুরি তথ্য: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক বিভাগের কি-ওয়ার্ড (প্রথম অক্ষর) ভিন্ন হতে পারে। তবে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নির্ধারিত আছে। জেনে নিন, বোর্ডের প্রথম তিন অক্ষর কোন বোর্ডের জন্য কী হবে। ঢাকা-DHA, সিলেট-SYL, বরিশাল-BAR, চট্টগ্রাম-CHI, কুমিল্লা-COM, দিনাজপুর-DIN, যশোর-JES, রাজশাহী-RAJ, মাদ্রাসা-MAD ও কারিগরি-TEC।অনলাইনে আবেদন: এ বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি-পদ্ধতি চালু হচ্ছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনেক আগে থেকেই ইন্টারনেটে আবেদন করার প্রক্রিয়া চালু রয়েছে।অনলাইনে আবেদন করতে আপনাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (অ্যাডমিশন ওয়েবসাইট) যেতে হবে। সেখানে আপনি পাবেন আবেদনের বিস্তারিত তথ্য। আবেদন ফরম দেওয়া থাকবে সেখানে। আবেদনপত্রটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে দাখিল করতে হবে। তথ্য সঠিক হলে তা নিশ্চিত করে আবার পাঠাতে হবে (কনফার্ম বাটন টিপে)। তারপর আপনাকে ফি জমা দিতে হবে। তবে ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দেওয়া গেলেও বুয়েটের ক্ষেত্রে তা টেলিটক ফোনের মাধ্যমেই পরিশোধ করতে হবে। আবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ফি জমা দিতে হবে ডাক বিভাগের মাধ্যমে। অনলাইনে আবেদনের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে। প্রাপ্ত তথ্যমতে, যেসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করা যাবে বলে জানা গেছে, তার তালিকা (ওয়েবসাইটসহ) নিচে দেওয়া হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়-www.admission.univdhaka.eduবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- www.buet.ac.bdইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-www.iubd.netখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-www.kuet.ac.bdজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-www.juniv.eduজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-www.jkkniu.edu.bdপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-www.pust.ac.bd