দেশে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোয় ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শেষের দিকে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে। ভর্তিপরীক্ষা চলছে অনেক জায়গায়। এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু দরকারি তথ্য:আবেদনের শেষ তারিখহাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর: ৩০ নভেম্বর। ভর্তিপরীক্ষা ২৪ ডিসেম্বর।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর: ১ ডিসেম্বর। ভর্তিপরীক্ষা ১১ ডিসেম্বর।চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ ডিসেম্বর। ভর্তিপরীক্ষা ২৪ ডিসেম্বর। খুলনা বিশ্ববিদ্যালয়: ৬ জানুয়ারি ২০১১। ভর্তিপরীক্ষা ১৭ থেকে ১৯ জানুয়ারি ২০১১।ভর্তিপরীক্ষার তারিখঢাকা বিশ্ববিদ্যালয়: ২৬ নভেম্বর (গ ইউনিট), ৩ ডিসেম্বর (ঘ ইউনিট) এবং ১০ ডিসেম্বর (চ ইউনিট)।জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২৬ নভেম্বর (সি ইউনিট) এবং ৩ ডিসেম্বর (ডি ইউনিট)।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল: ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: ৪ ডিসেম্বর।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮ ও ৯ ডিসেম্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ডিসেম্বর।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর: ১১ ডিসেম্বর।[বিশেষ দ্রষ্টব্য: অনিবার্য কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম জমা দেওয়ার তারিখ কিংবা ভর্তিপরীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে। সে জন্য চোখ রাখতে হবে দৈনিক পত্রিকায়।]